তানোরে বিএনপি ও জামায়াত প্রার্থীর জমজমাট প্রচারণা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
তানোরে বিএনপি ও জামায়াত প্রার্থীর জমজমাট প্রচারণা

প্তম দিনের মত জমজমাট প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন। দুই প্রার্থীর প্রচারণায় মুখর হয়ে উঠেছে ভোটের মাঠ। এছাড়াও বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় নিজ নিজ দলের পক্ষে নেতাকর্মীরা প্রচারণা চালিয়েছেন। বুধবার সকাল থেকে কামারগাঁ ইউপির ৯ ওয়ার্ডে গণসংযোগ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

সকালের দিকে ইউপির চকপ্রভুরাম গ্রাম থেকে গণসংযোগ শুরু করে ধানোরা, হরিপুর, ছাঐড়, মালশিরা, মাদারিপুর বাজার, চৌবাড়িয়া, জমসেদপুর, মাড়িয়া, পারিশো বাজার, দূর্গাপুর, পারিশো, বাতাসপুর, শ্রীখণ্ডা, দমদমা, কামারগাঁ, বাজার, কচুয়া, গাংহাটি, হাতিশাইল, মালার মোড়, নেজামপুর সহ ইউপির নয় ওয়ার্ডের প্রতিটি গ্রামে গণসংযোগ করবেন প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বলে জানান সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম।

এদিকে একই দিন দুপুর ১২ টা থেকে উপজেলার চান্দুড়িয়া ইউপির বারোপুঠা থেকে গণসংযোগ শুরু হয় ধানের শীষ প্রতীকের প্রার্থীর। এরপরে কাঠালপাড়ায় নির্বাচনী উঠান বৈঠক করেন।

সেখান থেকে হাড়দহ, চান্দুড়িয়া বাজার, চান্দুড়িয়া স্কুল মাঠে নির্বাচনী সভা করে গাগরন্দ হয়ে সরনজাই ইউপির কাসারদিঘি গ্রাম থেকে গণসংযোগ শুরু করে সরনজাই বাজার, মন্ডলপাড়া, সরকারপাড়া, তাতিহাটি, নবনবী, সিধাইড়, শুকদেবপুর দিয়ে তালন্দ ইউপির মোহর গ্রাম থেকে গণসংযোগ শুরু করে দেবিপুর মোড়, দেবিপুর গ্রাম, সেলামপুর, লালপুর, বিলশহর, নায়ারনপুরসহ নয় ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করবেন প্রার্থী বলে জানান উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।

এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক সম্পাদক মফিজ উদ্দিন, চান্দুড়িয়া ইউপি সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তালন্দ ইউপি সভাপতি মেম্বার শামসুদ্দিন, সম্পাদক জিল্লুর রহমান নান্নু, উপজেলা কৃষক দলের আহবায়ক নাসির উদ্দীন মিঠু সহ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও তানোর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আমশো গ্রামে সাবেক ছাত্র দলের সভাপতি মালেক মন্ডলের নেতৃত্বে গণসংযোগ ও উঠান বৈঠক হয়।

এদিকে উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার পাড়া মহল্লায় নিজ নিজ প্রার্থী দের পক্ষে গণসংযোগ অব্যহত রেখেছেন নেতাকর্মীরা।