রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে সব এক কাতারে

মুক্তার হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি (রাজশাহী)ঃ
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে সব এক কাতারে

াজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে দাঁড়ালেন বিএনপির দলীয় প্রার্থী ও ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন ও বিএনপি নেতা শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ও সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট বার সমিতি সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান মিলন এক কাতারে দাড়ালো।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭টায় গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পথ সভায় দলীয় ভেদাভেদ ভুলে একই মঞ্চে দাঁড়িয়ে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ও মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় তারা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে-গোদাগাড়ী ও তানোরের প্রতিটি বাড়ি, প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া হবে ঐক্যের বার্তা। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে বিজয় অর্জিত হবে।

গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(গোদাগাড়ী তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ সুলতানুল ইসলাম তারেক, ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহবায়ক হযরত চেয়ারম্যান, সদস্য সচিব আশরাফ মল্লিক, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন সহ বিএনপির দীর্ঘদিন ধরে রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নের প্রত্যাশায় মাঠে সক্রিয় ছিলেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও পরবর্তীতে দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তা প্রত্যাহার করেন।

উল্লেখ্য যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তৎকালীন সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন লাভ করেন এবং ধানের শীষ প্রতীক পান। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সভাস্থলে ঐক্যের এই দৃশ্যকে বিএনপির রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।