শৃঙ্খলা এবং মানবিকতার দিকে গুরুত্ব দিতে হবে শিক্ষকদের উদ্দেশ্যে শিল্প সচিব

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
শৃঙ্খলা এবং মানবিকতার দিকে গুরুত্ব দিতে হবে শিক্ষকদের উদ্দেশ্যে শিল্প সচিব

াত্র-ছাত্রীদের শৃঙ্খলা এবং মানবিকতার উপর বিশেষ গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহবান করেছেন মাগুরায় শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান। তিনি বুধবার দুপুরে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় এবং আব্দুল গনি একাডেমী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাগুরা জেলা শহরের গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের মধ্যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দুধ মল্লিক মাধ্যমিক বিদ্যালয় এবং কালেক্টরেট স্কুলে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

এ সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ, পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।