৫৪ বছরের প্রচলিত আইন আর চাই না – সৈয়দ রেজাউল করীম

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
৫৪ বছরের প্রচলিত আইন আর চাই না – সৈয়দ রেজাউল করীম

সলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের ৫৪ বছরের প্রচলিত আইন আর চাই না। যে আইনে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, যে আইনের মাধ্যমে এ দেশ থেকে হাজার হাজার, বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে। অনেকে এ প্রচলিত আইনের মাধ্যমে দেশে বসে বিদেশীদের গোলামী করছে।

তিনি বলেন, বিএনপিসহ জোটের দলগুলো ইশতেহারে কিন্তু ইসলামী আইন চায় না। জামায়াতের নেতৃত্বে জোটভুক্ত দলগুলোকিন্তু ইসলামী আইন বাস্তবায়ন চায় না। জামায়াতের আমির স্পষ্ট বলেছে, বর্তমানে যে আইন রয়েছে, সেই আইনেই দেশ চালাবো। বর্তমানের এ আইন তো আমরা ৫৪ বছর ধরে দেখেছি। দেশে একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয়মঞ্চ চত্বরে কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, নির্বাচনে ইসলামের বাক্স একটাই, সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স হাতপাখা। তিনি আরো বলেন,আমরা ভাল নীতি চাই, ভাল নেতা চাই, দেশ ও মানুষের কল্যাণে হাতপাখা মার্কার বিকল্প নেই। অধ্যাপক ডা. আক্কাস আলী সরকারকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম।

হাতপাখায় ভোট দিয়ে কুড়িগ্রাম-৩, উলিপুর আসনে তাকে নির্বাচিত করবেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান মুফতিসহ জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।