ক্ষেতলালে ব্র্যাকের উদ্যোগে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
ক্ষেতলালে ব্র্যাকের উদ্যোগে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

য়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আওতাধীন ব্র্যাক অফিসের আয়োজনে ৪০০ জন শীতার্ত নারী, প্রতিবন্ধী এবং বয়স্কদের মাঝে শীতবস্ত্র (শাল) বিতরণ করা হয়েছে।  আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে ক্ষেতলাল উপজেলা ব্র্যাক অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম সহ ব্র্যাকের সকল কর্মীবৃন্দ।