জুয়ার আসর থেকে আটক সাবেক চেয়ারম্যানসহ ৫ জনের ৭ দিনের কারাদন্ড দিয়েছে

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
জুয়ার আসর থেকে আটক সাবেক চেয়ারম্যানসহ ৫ জনের ৭ দিনের কারাদন্ড দিয়েছে

াগুরার মহম্মদপুর উপজেলার কলমধরী গ্রামে জুয়া খেলা অবস্থায় আটক সাবেক চেয়ারম্যান্যানসহ ৫ জনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের কলমধরী বাজার এলাকায় জুয়া খেলার সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম (৪৩),সহিদুল ইসলাম, আকিদুল ইসলাম,উজ্জল হোসেন,কামরুল ইসলাম, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলমধরী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান। আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়া খেলা চলছিল—এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে এদের আটক করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মহম্মদপুর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।