মাগুরায় নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে প্রচার প্রচারণা বৃদ্ধি

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
মাগুরায় নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে প্রচার প্রচারণা বৃদ্ধি

াগুরায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রোখে প্রার্থীরা তীব্র করছে প্রচার প্রচারণা। প্রার্থীরা আর বসে থাকার সময় পাচ্ছেনা, তারা প্রতিদিনই নেতা কর্মী সমর্থকদের পাড়া মহল্লা এমনকি বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েছে। কোন বিরাম পাচ্ছেনা তারা। মাগুরা ১ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান শুক্রবার সারাদিন তার নির্বাচনী এলাকার ১০ টি প্রচারণা কর্মসুচিতে অংশ গ্রহন করেন।

এসব কর্মসুচিতে জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, শাহেদ হাসান টগর, বিএনপির কুতুব উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রূবাইয়াত হোসেন খান, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সহ সভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সম্পাদক হাসানের রহমান হাসু, ছাত্র দলের মাহমুদুর রহমান তিতাশসহ নেতা কর্মীরা রাতদিন বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছে।

আজ শুক্রবার বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান সকাল সাগরে ৭ টায় শিমুলিযা এলাকায় গান সংযোগ ও লিফরেট বিতরণ করেন। সকাল ৯ টায় লশ্করপুর গ্রামে উঠান বৈঠক করেন, জুম্মা বাদ শ্রীপুর উপজেলার কমলাপুর ভাটার সমর্থকদের সাথে মতবিনিময় করেন।

বিকেল তিনটায় নারকোল দোয়া মাহফিলে যোগদান করে দোয়া কামনা করেন,বিকেল ৪ টায় আমতৈল স্কুল মাঠে এক বিরাট নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, পরবর্তীতে সনবধ্যা ৬ টায় কমলাপুর ক্লাব মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠক করেন, সন্ধা ৭ টায় গোবিন্দপুর নামযজ্ঞ অনুষ্ঠানে, রাত ৯ টায় নলদাহ কালি মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহন এবং রাত ১০ টায় শিব রমপুর সর্দার পাড়ায় ভোটারদের সাথে মত বিনিময় ও ভোট চান। এর আগে বৃহস্পতিবার বিকেলে মাগুরা পৌর এলাকার ১ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক বিরাট জনসভায় বক্তব্য রাখেন।

ওয়ার্ড বিএনপি সভাপতি বজলুর রশীদ সভায় সভাপতিত্ব করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসুর উপস্থাপনায় সভায় প্রার্থী মনোযার হোসেন খানের স্ত্রী রওশন আরা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেনসহ সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক জনগনের উপস্থির পাশাপাশি উল্রেখযোগ্য সংখক মহিলার উপস্থিতি লক্ষ করা যায়।

জনসভার প্রধান অতিথি উপস্থিত জনগনের উদ্দেশে বলেন দেশ, জাতীর সাথে নিজেদের ভাগ্য উন্নয়নের লক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই। তিনি সবাই করে নিজেদের স্বার্থে ধানের শীষ ভোট দেয়ার আহবান জানান।

অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ও প্রচার প্রচারণা তীব্র করছে। তবে তাদের প্রচার প্রচারনা বাড়ি বাড়িতে বেশী দেখা যাচ্ছে। অন্য যে প্রার্থী রযেছে তাদের প্রচারণা কেবল শহর ও আশেপাশে মাইকিং এ-র মধ্যে সীমাবদ্ধ রয়েছে।