৪ঠা ফেব্রুয়ারি হাতীবান্ধা আসবেন জামায়াতের আমির জনসভার স্থান এখনো চূড়ান্ত হয়নি

কাজী শাহ আলম, হাতীবান্ধা (লালমনিরহাট) থেকে :
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
৪ঠা ফেব্রুয়ারি হাতীবান্ধা আসবেন জামায়াতের আমির জনসভার স্থান এখনো চূড়ান্ত হয়নি

সন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি জনসভা করতে সম্ভাব্য আগামী (০৪ ফেব্রুয়ারি) বুধবার লালমনিরহাটের হাতীবান্ধায় আসবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ওই দিন লালমনিরহাট-১ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

শুক্রবার লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারি হাতীবান্ধায় বিশাল জনসভায় ভাষণ দেবেন। জনসভার স্থান এখনো চূড়ান্ত করা হয়নি, সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে ।

জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের জানান, আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাতীবান্ধায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ ছাড়া ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করার কথা রয়েছে তার। শান্তিপূর্ণভাবে আমিরের নির্বাচনি জনসভা বাস্তবায়নে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।