গোদাগাড়ীতে যুবকের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

মুক্তার হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি (রাজশাহী)ঃ
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
গোদাগাড়ীতে যুবকের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

াজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন।শনিবার (৩১ জানুয়ারী) আনুমানিক দুপুর ১ টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে নিজের শয়নকক্ষে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জিহাদ (২০)। তিনি কাশিমপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদের মা একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আত্মীয়-স্বজনদের ডেকে আনেন। পরে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলে দেখা যায়, জিহাদ শয়নকক্ষে বাসের তীরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, জিহাদ দীর্ঘদিন ধরে নেশার প্রতি আসক্ত ছিলেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিক ধারনা, নেশার জন্য টাকা না পাওয়ায় পারিবারিক কলহ এবং মানসিক চাপে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান বাসির জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।