বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি (কুড়িগ্রাম)ঃ
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে

িএনপির ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে জামায়াতি ইসলামের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার ৩১ জানুয়ারি বিকাল. ৪ টার সময় কুড়িগ্রাম ৪ আসনের রাজিবপুর উপজেলাধীন চর রাজিবপুর বটতলা নামকস্থানে। ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলার এঘটনায় জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এঘটনায় সরেজমিনে গিয়ে ঘটনাস্থল সুত্রে জানা গেছে যে দোকান গুলো থেকে পোস্টার ছেড়া হয়েছে সে দোকানপাট গুলো নাকি জামায়াতের মোননীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের শশুর বাড়ির স্থাপনা।

এমন দাবিতে মোস্তাফিজুর রহমান মোস্তাকের স্ত্রী, বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের পোস্টার ছিড়ে ফেলার পাশাপাশি সরিয়ে ফেলা হয়। এবিষয় মোস্তাকের শশুরের স্থাপনার ভাড়াটে দোকানিদের সাথে কথা হলে দোকানদাররা বলেন আমরাতো ভাড়াটে আমাদের যা বলে তাই করতে হয় নইলে দোকান থেকে নেমে যেতে হবে এইজন্য আমার নিজেরাও ধানের শীষ প্রতিকের পোস্টার খোলে রেখে দিয়ছি।

বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলার বিষয় রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোকলেছুর রহমান বলেন আমরা সুষ্ঠু অবাধ জনগণের অংশগ্রহণ মূলক বির্বাচন করতে চাই। কিন্তু এমন একটি দল সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছেন। তাই যদি না হয় তাহলে পোস্টার কেন ছিঁড়ে ফেলছে সেটি আমার প্রশ্ন।

অপরদিকে জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের সাথে মোঠফোনে যোগাযোগ করা হলে পোস্টার ছেঁড়ার বিষয়টি অশিকার করে বলেন পোস্টার ছেঁড়া কোন প্রশ্নই আসেনা।