মাগুরার দুটি আসনে এগিয়ে বিএনপি নিকটতম থাকবে জামায়াত অন্য দলের খবর নেই

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
মাগুরার দুটি আসনে এগিয়ে বিএনপি নিকটতম থাকবে জামায়াত অন্য দলের খবর নেই

াগুরার দুটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের সাথে সাথে গত বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলো মুখরিত করে তুলেছে রাজনৈতিক অঙ্গনকে। প্রার্থীরা দলের ইউনিয়ন এমনকি ওযার্ড পর্যায়ে নির্বাচনী প্রচার সভা, মাইকিংয়ে মুখরিত করে তুলেছে এলাকা।

প্রার্থীদের পক্ষে সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট নিয়ে ভোট চাইতে শুরু করেছে। প্রার্থীদের ঘুম নেই। সকাল থেকে গভীর রাত অবধি দলে দলে বিভক্ত হয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। সকাল সন্ধ্যা চায়ের দোকানে চলছে নির্বাচন নিয়ে খোলা মেলা আলোচনা সমালোচনা।

দীর্ঘদিন ভোট প্রয়োগের সুযোগ না পাওয়ায এবার ভোটারদের মধ্যে নতুন অনুভুতির সৃষ্টি হয়েছে। তার পরে রয়েছে হা এবং না ভোটের বিষয়। যা ভোটারদের অনেকের কাছেই অজানা। নির্বাচনে দুটি বড় দল বিএনপি আর আওয়ামী লীগ এর মধ্যে আওয়ামীগ নির্বাচনে না থাকায় বিএনপি ক্ষমতায় যাচ্ছে এমন ধারনা ভোটারদের একটি বড়ো অংশের মধ্যে থাকলে ও জামায়াতে ইসলামী নির্বাচনে বিএনপিকে টপকাতে নানান কৌশল খুঁজছে। কিন্তু শেষ পর্যন্ত মাগুরার দুটি আসনে তেমন সুবিধা করতে পারবে বলে মনে করছেননা রাজনৈতিক বোদ্ধারা।

মাগুরা সদর উপজেলার ৯ টি, শ্রীপুর উপজেলার ৮ টি ইউনয়ন ও ১ টি মাগুরা পৌর সভা নিয়ে ৯১ মাগুরা – ১ আসন।

এখানে ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা রয়েছে। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭৭৬। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ২৬৯ আরও মহিলা ভোটার রয়েছে ২ লাখ ১৫ হাজার ৫০৪ হিজড়া রয়েছে ৩ জন। ভোট কেন্দ্রের স্যখ্যা মোট ১৫৬। স্থায়ী ভোট কক্ষ রয়েছে ৮১২ অস্থায়ী ১৬ টি মিলে মোট ৮২৮ টি। এ আসনে মোট প্রতিদন্দিতা করছেন ৭ জন।

এর মধ্যে বিএনপির মাগুরা জেলা সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, ধানের শীষ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য আব্দুল মতিন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা নাজিরুল ইসলাম হাতপাখা, জাতীয় পাটির জাকির হোসেন মোল্রা লাঙ্গল, বাংলাদেশ সমাজতান্ত্রীক দল প্রকৌশলী শম্পা বসু মই, গন অধিকার পরিষদ ডাঃ খলিলুর রহমান ট্রাক ও,বাংলাদেশ কংগ্রেস থেকে কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক নিয়ে লড়ছেন। প্রার্থী ৭ জন হলেও মুলত: বিএনপির মনোয়ার হোসেন খান এগিয়ে রয়েছেন, তার নিকটতম রয়েছেন জামায়াতের আব্দুল মতিন।

মাগুরা ১ আসনে মনোয়ার হোসেন খান গত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান, তাকে জেলখানায় আটকে রেখে নির্বাচন করে আওয়ামী লীগ। তার এলাকায় ক্লিন ইমেজ রযেছে। বিগত দিনে জেলার প্রচুর বেকার যুবককে চাকুরী দেয়া, চিকিৎসা সেবায় তার অবদান মানুষ মনে করে।

আরও এ কারনে তার একটা ভাল অবস্থান রয়েছে। বিশেষ করে সংখ্যা লঘু সম্প্রদায়ের ভোটারের মাঝে তার ভাল অবস্থান রয়েছে। যা তার বিজয়ের জন্য সহায়ক। তাছাড়া এ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মতিন তাদের বেশ কিছু ভোট রয়েছে, তবে তার বিজয়ের জন্য যথেষ্ঠ নয়।তবে তাদের দলের চেষ্টা অব্যাহত রয়েছে। অন্য প্রার্থীরা আলোচনায় নেই। এ কারণে বিএনপির মনোয়ার হোসেন খানের বিজয় সময়ের ব্যাপার মাত্র।

মহম্মদপুর উপজেলার ৮ টি, শালিখা উপজেলার ৭ টি ও মাগুরা সদর উপজেলার ৪ টি ইউনিয়ন মিলে মোট ১৯ টি ইউনিয়ন নিয়ে ৯২ মাগুরা -২ আসন। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ১৬ হাজার ৬৩৪। এ-র মধ্যে পুরুষ ২ লাখ ১১ হাজার ৫৪৬ আরও মহিলা ভোটার রয়েছে ২ লাখ ৫ হাজার ৮৫ এবং হিজড়া রয়েছে ৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা মোট ১৪৫। স্থায়ী ভোট কক্ষ রয়েছে ৭৭৭ অস্থায়ী ২০ টি মিলে মোট ৭৯৭ টি।

এ আসনে মোট প্রতিদন্দিতা করছেন ৪ জন। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এড, নিতাই রায় চৌধুরী, ধানের শীষ, জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমীর মুরতারশেদ বিল্লাহ দাড়িপাল্রা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল হাতপাখা ও জাতীয় পাটির মশিয়ার রহমান লাঙ্গল প্রতীক নিয়ে লড়াই করছেন। এ আসনে বিএনপির ধানেরশীষ প্রতীকের প্রার্থী নিতাই রায় চৌধুরী প্রথম দিকে দলীয় কোন্দলে কিছুটা বিড়ম্বনায় পড়লেও বর্তমানে দলের সকল কোন্দল মিটিয়ে বিএনপির সকল নেতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামায় তার অবস্থান ভাল।

তাছাড়া নিতাই রায় চৌধুরী সাবেক মন্ত্রী,সংখ্যা লঘু সম্প্রদায়ের প্রার্থী হওয়ায় নির্বাচিত হলে তার মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া তার মেয়ে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ছেলে মিথুন রায় চৌধুরী মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

আন্দোলন সংগ্রামে তাদের পরিবারের অনেক অবদান রয়েছে। বিগত সময়ে মাগুরা বিএনপির নেতাকের্মীদের মামলার জামিনে হাইকোর্টে তার সহযোগিতা নেতা কর্মীরা মনে করে। সব মিলিয়ে এ আসনে তার বিজয় অনেকটা নিশ্চিত।

মাগুরা ২ আসনে অপর তিন প্রার্থীর মধ্যে জামায়াতের মাগুরা জেলা আমীর মোরতারশেদ বিল্লাহ এবার প্রথম নির্বাচনে মনোনয়ন পেয়েছেন, বয়সে তরুন, কলেজ শিক্ষক ভাল মানুষ হিসেবে তার পরিচয় রয়েছে। তবে জামাতের নাম সামনে আসলে ৭১ চিত্র ভোটারদের মনে এসে যায়। ফলে এক শ্রেনির ভোটাররা মুখ ফিরিয়ে নেয়।

অপর প্রার্থী ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল হাতপাখা নিয়ে লড়ছেন।তাদের নির্দিষ্ট কিছু ভোট আছে, যা, তেমন আলোচনায় আসার মতো নয়।

এ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দিয়েছে দেশের বাইরে থাকা আওয়ামী লীগের মশিয়ার রহমান নামে একজনকে। যার নাম এর আগে কেউ শুনেনি। সবাই কিছু মিলিয়ে বিএনপির নিতাই রায় চৌধুরী ভাল অবস্থানে রয়েছেন। ভোটাররা নিরপেক্ষ নির্বাচন আশা করছেন, নির্বাচনে কোন কারচুপি মেনে নেয়া হবেনা বলে রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্য বলে যাচ্ছেন।