সৈয়দপুরে হঠাৎ শীতের প্রকোপ তাপমাত্র ১৩ ডিগ্রি সেলসিয়াসে

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
সৈয়দপুরে হঠাৎ শীতের প্রকোপ তাপমাত্র ১৩ ডিগ্রি সেলসিয়াসে

ীলফামারীর সৈয়দপুরে, হঠাৎ কুয়াশা ও হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। মাঘের শেষে হঠাৎ শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শনিবার ( ৩১ জানুয়ারী ) সকাল সারে ৭ টায় সৈয়দপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।। সৈয়দপুর ছাড়া ও নীলফামারী জেলার কয়েকটি উপজেলায় হিমেল হাওয়ায় বইছে। গত শুক্রবার সুর্যের তাপমাত্রা ছিল খুবই কম। একারনেই শুক্রবার রাত থেকে শীত বেশি অনুভব হচ্ছে। মাঘের শুরু থেকেই ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করায় বেশ গরম অনুভব হচ্ছিল কিন্তু ৩১ জানুয়ারী হঠাৎ তীব্র কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন সৈয়দপুরের মানুষ।

৩১ জানুয়ারী সকালে শহরের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ছিল পিকনিক। সেখানে ফুচকা বিক্রি করতে আসা বাচ্চু জানান, মাঘ মাসের দিন গুলো গরমেই কাটছিলো। তাপমাত্রা বেশি ছিল বলে ফুচকা বিক্রি করতে সমস্যা হয়নি। আজ হঠাৎ শীতের তীব্রতা বেড়ে গেছে, সেই সাথে ভিষণ কুয়াশা। ফুচকা বিক্রি করতে ভ্যান নিয়ে বের হয়েছি ঠিকই কিন্তু কুয়াশা আর ঠান্ডায় বাচ্চারা ফুচকা খেতে আসছে না।

শহরের বাঙালি পুর নীজ পাড়ার মোনা নামের এক ব্যাক্তি বলেন, গরীবের দেয়ার মতো কেউই নেই। কনকনে ঠান্ডায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কম্বল চেয়েছি কিন্তু পাইনি। শুনেছি তিনি অনেক এলাকায় কম্বল বিতরণ করেছেন কিন্তু বাঙালী পুর নীজ পাড়ায় একটি কম্বল ও দেননি তিনি।

তিনি বলেন শুধু ভোটের আশায় প্রার্থী সহ নেতা কর্মীরা প্রচার প্রচারনা চালাচ্ছেন ভোটারের দ্বারেদ্বারে। কিন্তু গরীব ভোটাররা যে ঠান্ডায় কুপকাত, এবিষয়ে কেউই ভাবছেন না। এবারে গরীব অসহায় মানুষেদের মাঝে কোন কিছুই বিতরণ করা হচ্ছে না। প্রার্থীদের প্রতিশ্রুতির শেষ নেই। এমপি নির্বাচিত হওয়ার পর জনগণ কি চায়, সেটার সবই দিবেন তারা। কিন্তু বর্তমানে নিম্ন আয়ের মানুষ যে শীতে কাহিল সেটা কিন্তু তারা দেখেও না দেখার ভান করছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, মাঘের শুরু থেকেই গরম অনুভব হচ্ছিল। কিন্তু আজ ৩১ জানুয়ারী হিমেল হাওয়া আর তীব্র কুয়াশায় শীত অনুভূত হচ্ছে। সকাল সারে ৭ টায় সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আগের দিন মঙ্গলবার সকাল ৮টায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া গত কয়েক দিন দিনে গরম আর রাতে ঠান্ডা অনুভুত হওয়ায় বয়স্ক ও শিশুরা নানা রোগে আক্রান্ত হয়েছেন। এজন্য তিনি সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন।