জামায়াতের ভোটের গাড়ি গাজীপুর-১ আসনের পথে প্রান্তরে বিশেষ প্রদর্শনী

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
জামায়াতের ভোটের গাড়ি গাজীপুর-১ আসনের পথে প্রান্তরে বিশেষ প্রদর্শনী

াংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মাল্টিমিডিয়া বাস (ভোটের গাড়ি) রবিবার সকালে গাজীপুর- ১ আসনের পথে প্রান্তরে। জনসাধারণের মাঝে ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা ও বার্তা পৌঁছে দিতে বিশেষ প্রদর্শনী করা হয়।

সকালে এ আসনের দাড়িপাল্লার মার্কার এমপি প্রার্থী শাহ আলম বকশীর সকালে ওই মাল্টিমিডিয়া বাসটি নিয়ে দাড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী শাহ আলম বকশীর প্রচারণায় এ আসনের বাসন, কোনাবাড়ি, কালিয়াকৈর উপজেলার সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকশীসহ বাংলাদেশ জামায়াতের ইসলামীর গাজীপুর জেলা ও উপজেলা নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর এই ভোটের গাড়ি এ আসনে আগমন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে পথসভা করেন নেতাকর্মীরা। ওই মাল্টিমিডিয়া বাসটি দিয়ে জনসাধারণের মাঝে ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা ও বার্তা পৌঁছে দিতে বিশেষ প্রদর্শনী করা হয়।