মাগুরার মহম্মদপুরের বিনোদপুরে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
মাগুরার মহম্মদপুরের বিনোদপুরে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

াগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৩১ জানুয়ারি বিকেলে বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনিত প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা ও ১নং ওয়ার্ডের সাবেক বার বার নির্বাচিত ইউপি সদস্য মো: বাকের আলী বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

​সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ​অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী,​ জেলা বিএনপি’র সদস্য অ্যাডঃ রোকনুজ্জামান খান, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খান বাচ্চু,মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মো: মৈমুর আলী মৃধা, ​মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: গোলাম আজম সাবু,জাতীয়তা বাদী কৃষকদের কেন্দ্রীয় কমিটির নেতা ​মো: খাইরুল্লাহ শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ​ছাত্রনেতা মো: রজব আলী, ​সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক মোঃ হাফিজার রহমান প্রমূখ।

বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।