হিলিতে বিনামূল্যে অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
হিলিতে বিনামূল্যে অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান

িনাজপুরের হিলিতে অসহায় ও দুস্থদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ব্যবস্থা করেন বিএনপি। ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার গরীব দুস্থ ও অসায় মানুষ।

আজ রবিবার হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে হাকিমপুর থানা মোড়ে দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ১৪’শ জন রুগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।