ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও হ্যাঁ তে ভোট দিতে হবে – ডাকসু ভিপি সাদিক কায়েম

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও হ্যাঁ তে ভোট দিতে হবে – ডাকসু ভিপি সাদিক কায়েম

াকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ তে ভোট দিতে হবে। এতে জনগনের সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের ধারা প্রবাহিত হবে। নয়তো আবারো ফ্যাসিষ্টের সরকার গঠন হবে বাংলাদেশে। ২ ফেব্রুয়ারী সোমবার বেলা দেড় টায় গণভোটে হ্যাঁ এর ক্যাম্পেইন কার্যক্রম চালানোর উদ্দেশ্যে নীলফামারীর কিশোরগঞ্জ যাওয়ার সময় সৈয়দপুর শহরের পাঁচ মাথা মোড়ের পথসভায় তিনি ওইসব কথা বলেন।

ওইসময় তার সাথে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এজিএস ফেরদৌস আল হাসান, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, রংপুর মহানগন ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, ছাত্রশিবির নীলফামারী শহর সভাপতি মাজেদুর রহমান, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীন এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খাঁন, সেক্রেটারী মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।

পথসভায় সাদিক কায়েম আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর ধরে আমরা উত্তরবঙ্গবাসী অবহেলিত। সকল সম্ভাবনা থাকা সত্বেও শুধুমাত্র সৎ ও যোগ্য ব্যাক্তির হাতে ক্ষমতা না থাকায় বৈষম্যের শিকার হতে হয়েছে রংপুরসহ এই জনপদের মানুষদের। আমরা পূর্বের ধারা চলতে দিতে পারিনা।

একারণেই ইনসাফের বাংলাদেশ গড়ে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের তারুন্য নির্ভর সৎ ও যোগ্য নেতাদের সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। আপনারা তাকে ভোট দিয়ে দেশপ্রেমিক সরকার গঠনের জন্য সংসদে পাঠাবেন এটা আমার ডা. শফিকুর রহমানের বিশ্বাস।