জয়পুরহাটে যৌথবাহিনীর মহড়া

জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
জয়পুরহাটে যৌথবাহিনীর মহড়া

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রশাসক (রিটার্নিং অফিসার) এর কার্যালয়ে যৌথবাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারী )জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মহড়া পরিচালনা করা হয়।

জানা গেছে, নির্বাচনী কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন জয়পুরহাট সদর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ ওয়ালিদ মুরাদ।

মহড়ায় দেখানো হয় নির্বাচন ও ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যে কোনো অপ্রীতিকর ঘটনায় যৌথবাহিনী কীভাবে দ্রুত ও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

এ সময় সেনাবাহিনীসহ পুলিশ, র‍্যাব,বিজিবি এবং যৌথবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।