তানোরে ধানের শীষের বিশাল প্রচার মিছিল ও সমাবেশ

জিনিউজ ডেস্ক ২৪
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
তানোরে ধানের শীষের বিশাল প্রচার মিছিল ও সমাবেশ

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ১২তম দিনে রাজশাহী -১(তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তানোর পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল প্রচার মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে পৌর সদর ডাকবাংলো মাঠ থেকে মিছিল টি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীনের সুযোগ্য সন্তান অথয় ফাহিম শরীফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরনজাই ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খান, মহিলা দলের সভাপতি পলি আকতার, সাবেক সহসভাপতি ওমর আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরসাদ আলী, সদস্য সচিব আব্দুস সবুর, ড্যাব নেতা ডা মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর মুঞ্জুর রহমান, সাবেক কাউন্সিলর সহসভাপতি আবু সাঈদ বাবু, আব্দুল মান্নান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসমিন আলী, বিএনপি নেতা ওবাইদুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা কুরবান আলী, বাসারত, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমদাদ মন্ডল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিয়তুল্লাহ, জেলা যুবদলের সদস্য রাশেদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, কৃষক দলের সাবেক আহবায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন, পৌর কৃষক দলের আহবায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান মুর্শেদ, ইয়াহিয়া, পৌর ছাত্রদল নেতা শাহিন সরকার, যুবদল নেতা আতিকুর রহমান লিটন, আবুল কাশেম, টিপু সুলতান, গোলাম মোস্তফা, মুনসুর রহমান, সেলিম উদ্দিন, রুস্তম আলী, আইয়ুব, আবদুল প্রমুখ।

এর আগে দুপুরের পর থেকে পৌরসভার নয় ওয়ার্ড ও বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে ডাকবাংলো মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এনির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিতে মরিয়া হয়ে আছে। কিন্তু আমাদের কে ভূলে গেলে চলবে না। এনির্বাচন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ভোটের আর মাত্র ১০ দিন বাকি আছে। আপনারা নিজ বাড়ি ও নিজ গ্রামের ভোটারদের কাছে বারবার যান। ধানের শীষে ভোট চান।

যারা অন্য কিছু ভাবছে বা অভিমান করে আছে তাদের বুঝান ধানের শীষে ভোট দিতে হবে। মনে করবেন এটা আমাদের আসন এআসন কেউ নিতে পারবেনা। তাহলে ভুলে আছেন। কারন আমাদের প্রতিপক্ষরা বসে নেই। সুতরাং আমাদের বসে থাকলে চলবে না। কারন এনির্বাচন দেশ নতুন ভাবে গঠনের নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে কি করতে চাই সেটা ভোটারদের বোঝাতে হবে। আর আমাদের প্রার্থী কি করতে চাই সেটাও তুলে ধরতে হবে।

এআসনের টানা তিনবারের নির্বাচিত এমপি ছিলেন প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক। তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান তার ছোট ভাই প্রার্থী শরীফ উদ্দীন। আরেক দল জুলাই গণঅভ্যুত্থান কে নিজেদের পকেটে নিতে চাই। জুলাই গণঅভ্যুত্থান কোন দলের না এটা সারা দেশের আপামর ছাত্র জনতার। এসময় পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারেরা উপস্থিত ছিলেন।