নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র জুয়েলে’র পিতা আবুল হোসেন আর নেই

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র জুয়েলে’র পিতা আবুল হোসেন আর নেই

গুড়ার নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েলে’র পিতা আলহাজ্ব আবুল হোসেন (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে নন্দীগ্রাম স্টাফ কোয়াটার এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন আদর্শ, নিবেদিতপ্রাণ ও মানবিক মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সেমাবার বেলা ১১ টায় নন্দীগ্রাম মডেল মসজিদ প্রাঙ্গনের মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর তার গ্রামের বাড়ি ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধরাণ সম্পাদক আহসান বিপ্লব রহিম, জেলা ওলামাদলের সাবেক সাধরাণ সম্পাদক ফজলে রাব্বী তোহা, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, জেলা জিসাসের সাধরাণ সম্পাদক ফারুকুল ইসলাম,

নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব সিরাজুল ইসলাম, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, নন্দীগ্রাম পৌর জামায়তের সেক্রেটারী আব্দুল আলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধরাণ সম্পাদক নুরনবীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।