পঞ্চগড়ের বোদায় কর্মজীবি মহিলাদের জামায়াত আমিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
পঞ্চগড়ের বোদায় কর্মজীবি মহিলাদের জামায়াত আমিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে নারীবিদ্বেষী বক্তব্যের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছে পঞ্চগড়ের বোদা উপজেলার কর্মজীবি নারী, মা-বোনেরা।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বোদা বাজার ধান হাটি থেকে শুরু হয় ঝাড়ু মিছিলটি। এতে অংশ নেন বোদা উপজেলা ও পৌরসভার কর্মজীবি নারীরা। বোদা বাজার ধান হাটি থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে বোদা বাজার ধান হাটিতে ঝাড়ু মিছিলটি শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া একজন কর্মজীবি নারী বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকট ও সংগ্রামে নারীরা ঘরে-বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপরও নারীদের উদ্দেশ করে এমন বক্তব্য নারীবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ।

সমাবেশে কর্মজীবি মহিলারা বলেন, জামায়াত আমিরের বক্তব্যকে আইডি হ্যাক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে এর প্রমাণ দিতে হবে।