পোরশায় মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিককে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

ডিএম রাশেদ, পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
পোরশায় মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিককে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

ওগাঁর পোরশায় আবু বক্কার সিদ্দিক(৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। তিনি ৪নং গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বালিয়াচান্দা গ্রামের মৃত আজিমদ্দিনের ছেলে। গতকাল রবিবার সন্ধায় তাকে স্থানীয় কবর স্থানে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়। আবু বক্কার সিদ্দিক রবিবার দুপুরে অসুস্থ্যতা জনিত কারণে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)।

মৃতু কালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার দাফন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, মুক্তিযোদ্ধা ইব্রাহীম মন্ডল, তাইজুল ইসলামসহ স্থানীয় জনগণ অংশ গ্রহণ করেন।