পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

জিনিউজ ডেস্ক ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

জ দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। দিনটি উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ বিশ্বের মুসলিম জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের কল্যাণে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। দিনটি উপলক্ষে প্রদত্ত বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত অর্জন করতে পারি।

পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়াজ অনুষ্ঠিত হবে। ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী শবে বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করবেন। রাত সাড়ে ৮টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শবে বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করবেন।

হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত, যা ‘লাইলাতুল বরাত’ নামেও অভিহিত হয়। মুসলিম সম্প্রদায় এই রাতে ইবাদত, দান-সদকা ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে।