সিরাজগঞ্জ বউ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ বউ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

িরাজগঞ্জ শহরের হোসেনপুর বউ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দুটি মুদি দোকান, একটি ডেকোরেটর দোকান ও একটি ইলেকট্রনিক্সের দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. শরীফুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।