কুড়িগ্রাম-৪ সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময় সভা

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি (কুড়িগ্রাম)ঃ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
কুড়িগ্রাম-৪ সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময় সভা

গামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নদীভাঙ্গন রোধ, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করণ, তরুনদের কর্মসংস্থানের সৃষ্টি, প্রবাসি কর্মসংস্থান, মাদক প্রতিরোধ, শিল্প কারখানা ও ইপিজেড, তাঁতশিল্প সংরক্ষণ, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, শিক্ষাখাত, স্বাস্থ্যসেবা, চরাঞ্চলের উন্নয়ন, হত্যাযজ্ঞ, ঐতিহাসিক স্থানসংরক্ষণ ও সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া সহ বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন ২৮,কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো: আজিজুর রহমান। মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, কখনো করবে না। দেশ গঠনে আগামী নির্বাচনে রাষ্ট্র কাঠামো সংস্কারে ও জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী ) বেলা ১১ টার দিকে বিএনপির প্রার্থী আলহাজ্ব মো: আজিজুর রহমান এর নিজ বাসায় এ মতবিনিময় সভা করেন। এসময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ রৌমারী, রাজিবপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।