পোরশায় আন্তজেলা ডাকাত দলের সদস্য আটক

ডিএম রাশেদ, পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
পোরশায় আন্তজেলা ডাকাত দলের সদস্য আটক

ওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সদস্য দুরুল হোদা(৫৫) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

দুরুল হোদা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার জশৈল গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

জানা গেছে, ১৭জানুয়ারী সন্ধ্যায় পোরশা উপজেলার মোশানতলা মোড়ে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় পোরশা থানায় একটি মামলা হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপারেরর প্রত্যক্ষ নির্দেশনায়, তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহযোগিতায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকালে আসামির নিজ বাড়ি থেকে ডাকাতিতে লুন্ঠিত একটি স্মার্টফোন, ডাকাতির ভাগের ৪,৫০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দা, ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে সেসহ ডাকাতির ঘটনায় ৬জনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।