সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী

ীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন কলেজের নিজস্ব খেলার মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও প্রতিষ্ঠানের উদ্ভিদ বিদ্যাবিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এর বিদ্যালয় শাখার প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) মমতাজ বেগম, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আ ত, ম, রেজাউল কবির, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মোহায়মিনুল কবীর, অভিভাবক মো. জহুরুল হক, মো. ইসমাইল হোসেন ও সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল আরমান ও সিনিয়র শিক্ষক ইসরাত জেরিন মান্নান।

এর আগে প্রধান অতিথি প্রফেসর মো. মনজুরুল ইসলাম জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে কুচকাওয়াজ মার্চপাস্ট, মশাল দৌঁড়, খেলাধুলা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৬৬টি ইভেন্টে প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। ক্রীড়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আ, ম, স,স, মো. আরিফুর রহমান। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রফেসর মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, অভিভাবক ও সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।