আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

ওগাঁর আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবসে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানের উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।

অনুষ্ঠানে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, আইসিটি অফিসার ফয়সাল আহম্মেদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার গোলজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার(ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, বিশ^ তথ্য অনুসারে বিশ্বে ৮’শ কোটি লোকের মধ্যে ৪৬-৫০ কোটি মানুষ মুখে কথা বলতে পারেনা এবং কানে শোনেনা। কিন্তু তাদের জীবন তো থেমে থাকবেনা। তাই আজ হতে প্রায় ৫’শ বছর আগে বৃটেনে তাঁদের জীবন স্বাভাবিক করতে একটি স্কুল করা হয়। খেলার মাঠে খেলোয়ারেরা ইশারার মাধ্যমে পানি পান করতে চান। মুখ বোধির বা শ্রবন প্রতিবন্ধিদের পাশাপাশি সুস্থ স্বাভাবিক মানুষকেও অনেক সময় পরিবেশ ঠিক রাখতে ইশারা ভাষায় কথা বলতে হয়।