ইনকিলাব মঞ্চে সংঘর্ষের প্রতিবাদে কালিয়াকৈরে অবরোধ ও বিক্ষোভ

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চে সংঘর্ষের প্রতিবাদে কালিয়াকৈরে অবরোধ ও বিক্ষোভ

াকার শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা। এতে ওই মহাসড়কে যানযট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক, সাধারণ যাত্রী ও পথচারীরা।

এলাকাবাসী ও বিক্ষুব্দ ছাত্রজনতা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রজনতা। তাদের অবরোধের ফলে ওই মহাসড়কের উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে মহাসড়কে যানযট সৃষ্টি হয়ে প্রায় ২ ঘণ্টা দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক, সাধারণ যাত্রী ও পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এব্যাপারে গাজীপুর ট্রাফিক পুলিশের অ্যাডমিন অফিসার মোহাম্মদ সাহাব উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্দকারীদের মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। এসময় তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত হলে তারা মহাসড়কের অবরোধ তুলে নেয়। পরে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।