গোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

মুক্তার হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি (রাজশাহী)ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
গোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

াজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপি গোদাগাড়ী পৌর এলাকার সদর ডাইংপাড়া ও হাটপাড়া এলাকায় বিভিন্ন সড়ক ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি রিকশাচালক, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ডা. মো. ওবায়দুল্লাহসহ দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।