তানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
তানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গামী ৯ ফেব্রুয়ারী সোমবার বিকেলে রাজশাহীর তানোরে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীনের নির্বাচনী জনসভা সফল করতে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। রবিবার সন্ধ্যার পরে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা ।

জনসভা সফল করতে ও নির্বাচন বিষয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভা অনুষ্ঠিত হবে তানোর পৌর সদর গোল্লাপাড়া ফুটবল মাঠে । এই মাঠে জনসভা করার অনেক কারন রয়েছে।

বিগত ১৯৯১ সালের নির্বাচনে এই মাঠে জনসভা করেছিলেন প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। যেহেতু তার ছোট ভাই প্রথম বারের মত সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এজন্য এই মাঠকে ভেন্যু করা হয়েছে। জনসভায় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার ৮১ ওয়ার্ড থেকে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ও ভোটারেরা উপস্থিত থাকবেন। জনসভার অন্যতম আকর্ষণ প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হোক উপস্থিত থাকবেন।

তিনি প্রতিপক্ষ দল জামায়াতের সমালোচনা করে বলেন, তারা একদিকে বলছে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা হবেনা, অন্যদিকে ধর্মকে পুঁজি করে ভোট প্রার্থনা করছেন। অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে এসেছে। প্রচারণার প্রথম দিকে বিএনপির অনেকে মান অভিমান করে ভোটের মাঠে নামেননি। কিন্তু এখন সবাই এক কাতারে এসে ভোট প্রার্থনা করছেন।

এআসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সুতরাং দেশ গঠন এবং এলাকার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। আসা করছি প্রার্থী শরীফ উদ্দীন বিপুল ভোটে বিজয় লাভ করে তার ভায়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করবেন। ভোটের মাঠে সবাই সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন উভয় দলের প্রার্থীরা। আশা করছি এই পরিবেশ ভোটের দিন ও ভোটের পরেও বজায় থাকবে। জনসভায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকবে এবং শৃঙ্খলা বজায় রাখতে সেচ্ছাসেবক মোতায়েন থাকবে। শেষে এতটুকু বলতে চাই ১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় ঘটবে।

এসময় পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, ড্যাব নেতা ডা মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি পলি, পাচন্দর ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, পৌর কৃষক দলের আহবায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান মুর্শেদ, পৌর ছাত্র দলের আহবায়ক শাহিন সরকার রঞ্জু, পৌর যুবদল নেতা লিটন, ওয়ার্ড বিএনপি নেতা সমশের আলী, খাইরুল ইসলাম, কুদরত আলী সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।