দিনাজপুরের কাটারী ভোগ চাল ও ধান বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে – তারেক রহমান

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
দিনাজপুরের কাটারী ভোগ চাল ও ধান বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে – তারেক রহমান

িনাজপুরের কাটারী ভোগ চাল ও ধান বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি ও লিচু এবং আম সংরক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষকদের অধিকার ও প্রত্যেক শিক্ষককে একটি করে ল্যাপটপ দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেয়া হবে, কৃষি কার্ড সহ সকল সুযোগ সুবিধা দেয়া হবে, দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে নির্বাচনী পথ সভায় উপরোক্ত কথা বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে উত্তরবঙ্গে বিএনপির নির্বাচনী পথ সভায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন কচির সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমি আমার নানার বাড়ি এলাকায় এসেছি, আপনারা আমার নানা-মামা আপনাদের এলাকার প্রধান ফসল ধান আগামী ১২ ফেব্রুয়ারী এই ধানের শীষ মার্কায় ভোট দিবেন, আমাদের দল ক্ষমতায় এলে আপনাদের এলাকার রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসাসহ সকল সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান সহ জেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ, বিরামপুর- -নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।