পীরগঞ্জে বুখারী শরীফের খতম ও দোয়া মাহফিল

সরওয়ার জাহান, পীরগঞ্জ প্রতিনিধি (রংপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
পীরগঞ্জে বুখারী শরীফের খতম ও দোয়া মাহফিল

যরত রাবেয়া বসরি (রা:) মহিলা ক্বওমী মাদরাসা ও এতিমখানা’র দাওরায়ে হাদিস ছাত্রীদের সমাপনী উপলক্ষে “বুখারী শরীফের খতম ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি/২৬ ইং পীরগঞ্জ পৌরসভার ধনশালা গ্রামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মিরপুরের পল্লবী আফতাব উদ্দিন মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস হযরত মাওলানা মুফতি মো: নুরুল আলম।

অনুষ্ঠানে গোপীনাথপুর দারুস সুন্নাহ মজিদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম এবং হযরত রাবেয়া বসরি (রা:) মহিলা ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা প পরিচালক হাফেজ রফিকুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খালাশপীর মাদরাসার প্রভাষক নুরুল আমিন, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ফারাজি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসাটির সভাপতি রন্জু মন্ডল, হাফেজ সাকিব মিয়া, আলতাফ হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ শিক্ষক-সাংবাদিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

আজ পবিত্র শবে কদর
১৬ মার্চ, ২০২৬

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে পর্দার আড়াল থেকে ছাত্রীদের কাছ থেকে বুখারী শরীফের শেষ সবক শোনা হয়। পরে প্রধান অতিথি দোয়া পরিচালনা করেন।