সরকারী জায়গায় নির্মিত এনায়েতপুর থানা আওয়ামীলীগের অফিস ভেঙ্গে দিল প্রশাসন

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
সরকারী জায়গায় নির্মিত এনায়েতপুর থানা আওয়ামীলীগের অফিস ভেঙ্গে দিল প্রশাসন

িরাজগঞ্জের চৌহালী উপজেলায় সরকারী জায়গায় নির্মিত এনায়েতপুর থানা আওয়ামীলীগের অফিস ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত ভেকু মেশিন দিয়ে অফিসের সকল স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এসময় বিপুল সংখ্যক লোকজন সেখানে জমায়েত হয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিকুর রহমান বলেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের অফিসটি এনায়েতপুর হাট-বাজার পেরেফেরির জায়গার মধ্যে ছিল। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টার মধ্যে ভেকু মেশিন দিয়ে সেখানে নির্মিত অবৈধ আধাপাকা টিনের ঘর, বারান্দা ও ওয়াশরুমগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, এনায়েতপুর কাপড়ের হাটের পাশে সরকারী জায়গায় অবৈধভাবে উত্তোলন করা অবৈধ স্থাপনা ভেঙ্গে জায়গাটি উদ্ধার করা হয়েছে। শাহজাদপুর উপজেলার কাপড়ের হাটের পাশেও এমন কিছু স্থাপনা রয়েছে। যা দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।

স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আব্দুল মমিন মন্ডল প্রায় এক বিঘা সরকারী জায়গাজুড়ে এনায়েতপুর থানা আওয়ামীলীগের কার্যালয় নির্মান করেছিলেন। যেখানে ৬০ হাত লম্বা একটি আধাপাকা টিনের ঘর, দু’পাশে টিনের বারান্দা এবং কয়েকটি ওয়াশরুম ও বাথরুম ছিল। এছাড়াও অফিসের সামনে বেশকিছু জায়গা ফাঁকা রাখা হয়েছিল।