দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নির্বাচন সবার কাছে গ্রহনযোগ্য হবার বিকল্প নেই

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২১ অপরাহ্ণ
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নির্বাচন সবার কাছে গ্রহনযোগ্য হবার বিকল্প নেই

াগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল, পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, জামায়াতের জেলা আমীর এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ-র সভাপতি মুফতী মোস্তফা কামাল, জেলা বিএনপির ফারুকুজ্জামান ফারুক, মাগুরা ২৫০ শর্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন ফকির, এন এস আই এ-র সহকারি পরিচালক রাজিব হাসান, ছাত্র সমন্বয়ক হুসাইন। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সবার কাছে গ্রহনযোগ্য হতে হবে। আমরা যে কোন মূল্যে এটা বাস্তবায়ন করবো। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন তা করা হবে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবেনা।