মাগুরায় পরিত্যক্ত ২ পিস্তল উদ্ধার

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
মাগুরায় পরিত্যক্ত ২ পিস্তল উদ্ধার

াগুরা সদর উপজেলার রাউতাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির ঝোপঝাড় থেকে দুটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মাগুরা সদর থানাধীন রাউতাড়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রামটিতে মৃত প্রদ্যুত কুমারের একটি বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়ভাবে জানা যায়, প্রায় ৫০ বছর আগে বাড়িটির মালিক মারা যাওয়ার পর থেকেই এটি ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে।

অভিযানের সময় ওই বাড়ির আশপাশের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন সংযুক্ত ছিল, অপরটি ম্যাগাজিনবিহীন। ঘটনাস্থল থেকে কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার কার্যক্রমে জব্দকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।