নির্বাচন উপলক্ষে তিনদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রম বন্ধ

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
নির্বাচন উপলক্ষে তিনদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রম বন্ধ

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম।

তিনি বলেন, ভোটের দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরেরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে তবে শুক্রবার সকাল ৯ টা থেকে আবারো কার্যক্রম স্বাভাবিক হবে।

অন্যদিকে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার এবং পরদিন শুক্রবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে, শনিবার থেকে আবারো আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।