অবৈধ ব্যালটসহ আটক পঞ্চগড়ে এনসিপি নেতার কারাদণ্ড

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
অবৈধ ব্যালটসহ আটক পঞ্চগড়ে এনসিপি নেতার কারাদণ্ড

ঞ্চগড়-১ আসনে আটোয়ারী উপজেলায় অবৈধ নমুনা ব্যালট পেপারসহ এক এনসিপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত সুকুমার দাস (বাবু) এনসিপি যুবশক্তির আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে একবান্ডিল নমুনা ব্যালট নিয়ে সুকুমার দাস (বাবু) শাপলা কলি মার্কায় প্রতীকে ভোট চান। পরে তাকে স্থানীয়রা ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী জজ রানা পারভেজ ওই ব্যাক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সুকুমার দাসের বাড়ি আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টানপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, আটোয়ারীর একটি ভোটকেন্দ্রে জাল ব্যালট পেপার রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।