কুড়িগ্রাম-৩ আসনে বিজয়ী জামায়াতেরব্যারিস্টার সালেহী

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
কুড়িগ্রাম-৩ আসনে বিজয়ী জামায়াতেরব্যারিস্টার সালেহী

ুড়িগ্রাম-৩, উলিপুর আসনে জাতীয় সংসদ নির্বাচনে ২৭ হাজর ১৯১ভোট বেশী পেয়ে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাড়ি পাল্লা মার্কা নিয়ে ১ লক্ষ ৫ হাজার ১৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি’র ধানের শীষের প্রার্থী তাসভীর উল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৩ ভোট।

তৃতীয় অবস্থানে হাত পাখা প্রতিকে ডা. মো: আক্কাছ আলী সরকার পেয়েছেন, ৩৩ হাজার ৪০ ভোট। এ আসনে জাপার লাঙ্গল প্রতিকের প্রার্থী আব্দুস সোবহান ২ হাজার ২৯ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে। জামানত হারিয়েছেন, স্বতন্ত্র ট্রাক এর প্রার্থী সরকার মো: নুরে এরশাদ সিদ্দিকী ও গণ অধিকার পরিষদের হাঁস প্রতিক নিয়ে মো: সাফিউর রহমান।