গাইবান্ধা-১ আসনে লাখ ভোটের ব্যবধানে জামায়াতের মাজেদুর রহমান বিজয়ী

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ, প্রতিনিধি (গাইবান্ধা) ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
গাইবান্ধা-১ আসনে লাখ ভোটের ব্যবধানে জামায়াতের মাজেদুর রহমান বিজয়ী

াইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৩৯ হাজার ২১৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত খন্দকার অধ্যাপক মো. জিয়াউল ইসলাম মোহাম্মদ আলীকে পরাজিত করেছেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার৬৭৫ ভোট।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার লাঙ্গল প্রতীকে ৩৩ হাজার ৭৩২ ভোট, জাতীয় পার্টির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন ঢেঁকি প্রতীকে ২৭ হাজার ০৪৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে ২ হাজার ৪৩ ভোট, আম জনতার দল প্রজাপতি প্রতীকে ১৭৪ ভোট, বাসদ (মার্কসবাদী) কাঁচি প্রতীকে ৩৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ছালমা আক্তার কলস প্রতীকে ৩৬৯ ভোট পেয়েছেন।

ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ আসনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১২৩টি ভোটকেন্দ্র রয়েছে।

মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।এ আসনে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪ ০হাজার ৬৪৮,বাতিল ভোটের সংখ্যা ৬হাজার৫৬,সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৭০৪, প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৩২%।এছাড়াও প্রদত্ত গণভোটে হ্যাঁ ভোটের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ২০২, আর না ভোটের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৭০১,যা সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষণা সুত্রে জানা গেলেও প্রাপ্তপোষ্টল ভোটের সংখ্যা জানা যায়নি।