সুপারি চুরির অভিযোগে এক কিশোর কে পিটিয়ে হত্যার অভিযোগ

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট প্রতিনিধি (ময়মনসিংহ) ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
সুপারি চুরির অভিযোগে এক কিশোর কে পিটিয়ে হত্যার অভিযোগ

য়মনসিংহের হালুয়াঘাটে সুপারি চুরিকে কেন্দ্র করে ইমন (১০) নামে এক কিশোরকে পিটিয়ে অভিযোগে প্রতিবেশীদের বিরুদ্ধে। আজ (১৩ ফেব্রুয়ারী) বিকেল ৫ টার দিকে উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন একই এলাকার দুলাল মিয়ার পুত্র বলে জানা যায়।

এ ঘটনার মূল অভিযুক্ত আতাহার আলীর পিতা শাহেদ আলী নামে একজন জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, গেল একমাসে আগে অভিযোগের তীর আতাহারের ভাগ্নে লিমনের চুরি করা সুপারি নিহত ইমনের হাতে তুলে দেয়। মুল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে চোরের নাটক সাজানো হয় নিহত ইমনের বিরুদ্ধে।

বিষয়টি ইমনের পরিবার জানতে পেরে তাদের ক্ষমা প্রার্থনা করেন আতাহার আলীর পরিবারের কাছে। কিন্তু মুল অভিযুক্ত আতাহার আজ বিকেলে ইমন কে একা পেয়ে নিজ ঘরে নিয়ে নির্যাতন পূর্বক হত্যার অভিযোগ তুলেন স্বজনরা।

এ খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।নিহত ইমনের বড়বোন জানান, তুচ্ছ বিষয় নিয়ে নিমর্মভাবে পিটিয়ে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি পাষন্ডরা। মা হারা ভাইটিকে এমনভাবে কেন মারল। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে।

এ ঘটনায় হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মুল অভিযুক্তরা ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। মুল আসামীদের কে ধরতে মাঠে কাজ করছে থানা পুলিশ।