এমপি ডাঃ জাহিদ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান’র মন্ত্রী: খুশিতে মিষ্টি বিতরণ

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
এমপি ডাঃ জাহিদ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান’র মন্ত্রী: খুশিতে মিষ্টি বিতরণ

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এনিয়ে দিনাজপুর-৬ (বিরামপুর- নবাবগঞ্জ- ঘোড়াঘাট- হাকিমপুর) আসনে চলছে খুশিতে মিষ্টি বিতরণ ও আনন্দের বন্যা।

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ডা. এ জেড এম জাহিদ হোসেনকে।

দিনাজপুর-৬ আসনে (বিরামপুর- নবাবগঞ্জ- ঘোড়াঘাট- হাকিমপুর) ডা. এ জেড এম জাহিদ হোসেন বেসরকারিভাবে ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন।

দিনাজপুর জেলা নবাবগঞ্জ উপজেলা মতিহার গ্রামের কৃতিসন্তান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ১৯৮৩ইং সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৯ইং সাল হতে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাথে জড়িত এবং ১৯৯৮ইং সাল হতে ২০১৯ইং সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে ৪ বার মহাসচিব ছিলেন।

এ ছাড়াও তিনি ২০০৫ইং সাল হতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি’র সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ইং সাল হতে উক্ত পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ইং সালে বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ইং সালে বিএনপির কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ইং সালে তাঁকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।

রাজনৈতিক কারণে বিগত ১৮ বছরে অর্ধশত মামলা দায়ের করা হয় তাঁর নামে এবং তিনি ৩ বার রাজনৈতিক কারণে কারাবরণ করেন ।

এদিকে দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত এমপি, বিএনপির ৩ বারের সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত করায় তাঁর নির্বাচনী এলাকায় খুশি চলছে মিষ্টি বিতরণ ও আনন্দের বন্যা। দেশ স্বাধীনের পর দিনাজপুর-৬ আসনে ডাঃ এ জেড এম জাহিদ হোসেন প্রথম মন্ত্রী হলেন এবং দিনাজপুর-৬ আসন পেলেম মন্ত্রীত্বের সাধ।