থাইল্যান্ডে ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম কালিয়াকৈরের খুদে শিক্ষার্থী তাজ

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
থাইল্যান্ডে ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম কালিয়াকৈরের খুদে শিক্ষার্থী তাজ

থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬-এ এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুরের কালিয়াকৈরের খুদে শিক্ষার্থী সামিনা নূর তাজ (৮)। সে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার সংবর্ধনা উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি।

শিক্ষক-শিক্ষার্থী ও সংবর্ধনা অনুষ্ঠান সূত্রে জানা গেছে, তাজ জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুনের মেয়ে। বর্তমানে সে তার পরিবারসহ পরিবারসহ কালিয়াকৈরে বসবাস করছেন। ২০২৩ সালে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক-প্রাথমিক শাখার নার্সারিতে ভর্তি হয়। এই বিদ্যানিকেতনে পথচলার শুরু থেকেই সে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে নানাবিধ পুরষ্কার অর্জন করে। চলতি বছরের ২৫এপ্রিল ঢাকায় প্রথম বাছাই পর্ব এবং ২৩মে নারায়ণগঞ্জে জাতীয় পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। এরপর ৩ জুলাই থাইল্যান্ডে হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের খুদে এই শিক্ষার্থী সামিনা নূর তাজ। বিশে^র দরবারে তার এমন অর্জনে মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জলিল উদ্দিন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিলওয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ।

এসময় এই খুদে শিক্ষার্থী তাজ তার সাফল্যের পেছনে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়াও আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ডে বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় তাজ অংশ নেবে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। এসময় ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জলিল উদ্দিন ঘোষণা দেন, তার সাফল্য অর্জনের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে দ্বাদশ পর্যন্ত যাবতীয় খরচ বহন করবে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, বিশ^বিদ্যালয়ে লেখাপড়ার যাবতীয় খরচ বহনের ঘোষণাও দেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

সংবর্ধনা অনুষ্ঠানে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জলিল উদ্দিন বলেন, যেদিন শুনেছি আমাদের প্রতিষ্ঠানের ছাত্রী তাজ থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড- এ এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে, সেদিন আমি আনন্দে কেঁদেছি। সে শুধু এই প্রতিষ্ঠানেরই নয়, সে গাজীপুর জেলা তথা সারা বাংলাদেশের গর্ব। সে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজকে বিশ^ দরবারে তুলে ধরেছে। সে ভবিষতে আরো সুনাম অর্জন করবে। তার এ সাফল্যের পিছনে এই শিক্ষা পরিবারের বিশাল ভুমিকা আছে। তার ভবিষ্যৎ শিক্ষা জীবনের সব ব্যয় বহন করবে এই প্রতিষ্ঠান বলেও জানান তিনি।

Ads