বাংলাদেশের প্রথম ফটো সেলিং প্রদর্শনী

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
বাংলাদেশের প্রথম ফটো সেলিং প্রদর্শনী

বাংলাদেশের প্রথম ফটো সেলিং প্রদর্শনী’ শুরু হচ্ছে আগামী ৭ আগস্ট উন্মোচিত হচ্ছে ক্যাডে-কেন্দ্রিক শিল্পচর্চার নতুন দিগন্ত। ফটোগ্রাফি সংগঠন ‘আমাদের ছবি’ এবং ভেন্যু পার্টনার ‘ডি প্ল্যাটফর্ম’-এর যৌথ উদ্যোগে আগামী ০৭ আগস্ট ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে ১৫ দিনব্যাপী “বাংলাদেশের প্রথম ফটো সেলিং প্রদর্শনী”।

তরুণ ফটোগ্রাফারদের শৈল্পিক ও মননশীল বিকাশ এবং তাদের সৃজনশীল কাজের যথাযথ অর্থনৈতিক মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে এই ঐতিহাসিক ও ব্যতিক্রমী প্রদর্শনীর আযোজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত ৩০ থেকে ৫০ জন মেধাবী তরুণ ফটোগ্রাফারের তোলা চমৎকার সব ছবি এই প্রদর্শনীতে স্থান পাবে এবং দর্শনার্থীদের জন্য বিক্রির উদ্দেশ্যে উন্মুক্ত থাকবে।

আয়োজকদের মূল লক্ষ্য হলো তরুণ শিল্পীদের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করা, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে উৎসাহিত করবে।

এই প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ এবং নতুনত্ব হলো প্রথাগত আর্ট গ্যালারির নির্দিষ্ট গতি থেকে বেরিয়ে আসা। সচরাচর যেকোনো গ্যালারিতে চিত্র প্রদর্শনীর যে রীতি প্রচলিত আছে, তার বদলে রেস্তোরাঁ বা ক্যাফে-কেন্দ্রিক শিল্পচর্চা ও প্রদর্শনীর এক নতুন দরজা উন্মোচন করতে যাচ্ছে এই আযোজন।

আযোজকরা বিশ্বাস করেন, এর ফলে শিল্প ও ফটোগ্রাফি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের আরও কাছাকাছি পৌঁছাতে সক্ষম হবে।

আগামী ০৭ আগস্ট ২০২৬, বিকাল ০৪:০০ টায় ধানমন্ডির ‘ডি প্ল্যাটফর্ম’ (ধানমন্ডি প্লাজা, বাড়ি ১৮ রোড ৬, ঢাকা ১২০৫)-এ এই প্রদর্শনীর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধানমন্ডি সোসাইটির সম্মানিত সভাপতি জনাব মোসাদ্দেক হাবিব মিতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধানমন্ডি সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা জনাবা বুশরা ফারুক।

তাঁদের উপস্থিতি তরুণ শিল্পীদের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির উন্নয়নে একটি ইতিবাচক বার্তা বহন করবে। প্রদর্শনীটি আগামী ১৫ দিন পর্যন্ত চলবে এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

শিল্পানুরাগী, সংগ্রাহক এবং সাধারণ দর্শনার্থীদের এই নতুন ধারার প্রদর্শনীর অংশ হতে আমন্ত্রণ আনানো হচ্ছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সংবাদ প্রচারের জন্য আমন্ত্রণ ও অনুরোধ যানিয়েছেন।

Ads