আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে সংসদ সদস্য পদপ্রার্থীরা কেবল প্রচারনা চালাচ্ছে তেমন নেয়। প্রার্থীদের পাশাপাশি তাদের আত্মীয় স্বজন সমর্থক এমনকি স্ত্রীরা ও নেমে পড়েছেন ভোট চাইতে।

মাগুরা ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের স্ত্রী রওশন আরা গত সপ্তাহ ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন।

বুধবার সকালে মাগুরা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে স্বামী মনোয়ার হোসেন খান ও সমর্থকদের সাথে নিযে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্করের ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।