রাজশাহীর তানোরে বিনামূল্যে ১০জন নারী পুরুষের মাঝে সার ও হলুদের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের সামবে এসব সার ও হলুদের বীজ বিতরণ করা হয়।
এসব সার ও হলুদের বীজ বিতরণে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাঈমা খান উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এসব উপকরণ তুলে দেন। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপসহকারী কর্মকর্তা (বিএস) আকবর আলী প্রমুখ।
জানা গেছে, ১০ জন উপকার ভোগীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ সার ও ১০০ কেজি করে হলুদের বীজ দেয়া হয়েছে।