কুড়িগ্রামের উলিপুরে ফিল্মি স্টাইলে মোবাইল ফোনেশত বস্তা সিমেন্ট হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। গতকাল শনিবার উপজেলা সদরের মেসার্স তাজবীর এন্টারপ্রাইজ নামের রড সিমেন্টের দোকানে ঘটনাটি ঘটে । এ ঘটনায় প্রতারিত তাজবীর এন্টারপ্রাইজ এর মালিক মোঃ মতিয়ার রহমান উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, উলিপুর বাজারের কেসি রোড সংলগ্ন ঐ ব্যাবসায়ীর ঘরে অপরিচিত ০১৮২৫২৭৪০৫৪ নাম্বার থেকে মোবইল ফোনে এক শত বস্তা সিমেন্ট অর্ডার করে। ব্যাবসায়ীর ঘর থেকে প্রায় ৫/৬ শত গজ দুরত্বে কেসি রোড সংলগ্ন উলিপুর ডক্টরস কমিউনিটি সেন্টারে সিমেন্টগুলো পাঠিয়ে দিলে সিমেন্ট গ্রহণ করে ভ্যান চালকের মাধ্যমেই টাকা দেয়ার কথা বলে মোবাইলে ওই প্রতারক।
অপরদিকে, ওই প্রতারক উলিপুর পেট্রোল পাম্প সংলগ্ন রউফ ট্রেডার্স এর মালিক আব্দুর রউফ এর সাথে মুঠোফোনে বলে যে, ভাই আমি একজন ঠিকাদার আপনার এলাকায় কাজ করে আমার ১০০ বস্তা সিমেন্ট বেচে যায়, বর্তমানে হাতে কোন সাইড না থাকায় সিমেন্টগুলো নিলে আমার উপকার হবে।
এমন কথোপকথন শেষে প্রতারক বলে আমি ভ্যানযোগে সিমেন্টগুলো পাঠাচ্ছি, সিমেন্টাগুলো বুঝে নিয়ে আমাকে টাকা দিয়েন।ওদিকে, প্রতারকের বার্তা পেয়ে তাজবীর এন্টারপ্রাইজের ম্যানেজারফজলুল হক ওরফে ফজল ২টি ভ্যানগাড়ী যোগে প্রথম দফায় ৪০ বস্তা সিমেন্ট পাঠায়। পথিমধ্যে উলিপুর পেট্রোল পাম্প এর সম্মূখে ভ্যান ২টি পৌঁছালে সেখানে রউফ ট্রেডার্স এর মালিক আব্দুর রউফ মোবাইলের কথামত ৩ দফায় ১০০ বস্তা সিমেন্ট বুঝে নেন।
সিমেন্ট বুঝে নেয়ার প্রায় ২ ঘন্টা পর ওই প্রতারক ঢাকায় আছেন বলে আব্দুর রউফ এর নিকট থেকে মোবাইল ব্যাংকিং নগদে ৩৪০০০ টাকা গ্রহন করে। এদিকে, সিমেন্ট দেয়ার পর পূণরায় ভ্যানচালক ধর্মরাম ও আবুল হোসেন আব্দুর রউফের কাছে টাকা নিতে গেলে প্রতারণার বিষয়টি ধরা পরে। এ ঘটনায় উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে বলেন, প্রতারণার ঘটনায় তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।