মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৩১ জানুয়ারি বিকেলে বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনিত প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
​
বিএনপি নেতা ও ১নং ওয়ার্ডের সাবেক বার বার নির্বাচিত ইউপি সদস্য মো: বাকের আলী বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

​সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ​অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী,​ জেলা বিএনপি’র সদস্য অ্যাডঃ রোকনুজ্জামান খান, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খান বাচ্চু,মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মো: মৈমুর আলী মৃধা, ​মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: গোলাম আজম সাবু,জাতীয়তা বাদী কৃষকদের কেন্দ্রীয় কমিটির নেতা ​মো: খাইরুল্লাহ শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ​ছাত্রনেতা মো: রজব আলী, ​সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক মোঃ হাফিজার রহমান প্রমূখ।
​
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।