৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হিলিতে রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদ অবস্থান ও কর্মবিরতি পালন করেছে।

আজ মঙ্গলবার দুপুরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় তারা এই কর্মসূচী পালন করে।

এসময় কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই সামান্য বেতন দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হলে কিছুটা হলেও স্বস্থি ফিরবে। সরকারের কাছে অনুরোধ দ্রুত সময়ের মধ্য এটি বাস্তবায়ন করার জন্য।

পরে স্টেশন চত্বর থেকে একটি মিছিল বের করে হিলি স্থলবন্দর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে একই স্থানে গিয়ে শেষ হয়। ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামীতে বড় ধরনের আন্দোলনে যাবেন রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদ।