মাগুরায় আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদন্দি প্রার্থীরা তীব্র করছে প্রচার প্রচারণা। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা আর বসে না থেকে প্রার্থীরা প্রতিদিনই নেতা কর্মী সমর্থকদের নিয়ে এবং দলে দলে ভাগ করে পাড়া মহল্লা এমনকি বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েছে।

কোন বিরাম পাচ্ছেনা তারা। মাগুরা ১ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান মঙ্গলবার সারাদিন তার নির্বাচনী এলাকার ১০ টি প্রচারণা কর্মসুচিতে অংশ গ্রহন করেন।

এসব কর্মসুচিতে জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, শাহেদ হাসান টগর, বিএনপির কুতুব উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রূবাইয়াত হোসেন খান, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সহ সভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সম্পাদক হাসানের রহমান হাসু, ছাত্র দলের মাহমুদুর রহমান তিতাশসহ নেতা কর্মীরা রাতদিন বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান সকাল ৭ টা থেকে মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা এলাকায় গন সংযোগ ও লিফরেট বিতরণ করেন। সকাল ৯ টায় শীবরামপুর গ্রামে উঠান বৈঠক করেন, বিকেলে শ্রীপুর উপজেলার নাকোল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেন। পরে এলাকায় গন সংযোগ ও লিফলেট বিতরণ করেন। অপরদিকে তার সহ ধর্মিনী রওশন আরা নারী সমাবেশে বক্তব্য রাখেন এ সময় দেশ ও জাতীর উন্নয়নের স্বার্থে তার স্বামীর পক্ষে ধানের শীষে ভোট চান।

অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নিজস্ব প্রতীক দাড়িপাল্লায় ভোট চান। এদিকে বাসদের ইন্জিনিযার শম্পা বসু তার প্রতীক মই মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা করেন। অপরদিকে মাগুরান২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী দিনভর প্রচার প্রচারনার অংশ হিসেবে উঠান বৈঠক, জনসংযোগ, লিফলেট৷ বিতরণ করেন। সে নিজে তার কণ্যা ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধূরী পুত্র মিথুন রায় চৌধূরী, মহম্মদ পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, জাহাঙ্গীর আলম বাচ্চু, আখতার হোসেনসহ নেতা কর্মীরা ধানের শীষের পক্ষে উঠান বৈঠক,গান সংযোগ, নির্বাচনী সভা করেন।

মঙ্গলবার বিকেলে শালিখা উপজেলার সিংড়া বাজারে নির্বাচনী জনসভা করেন। এখানে শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরীসহ স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন। পরে এক বিরাট নির্বাচনী মিছিল বাজার প্রদক্ষিন করে। এর আগে বাবুখালীতে অপর এক বিরাট নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলকারীরা ধানের শীষে ভোট চেয়ে শ্লোগান দেয়।

এদিকে মাগুরা ১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হেসেন খান ,বিকেল ৪ টায় আমতৈল স্কুল মাঠে এক বিরাট নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, পরবর্তীতে সধ্যা ৬ টায় কমলাপুর ক্লাব মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠক করেন, সন্ধা ৭ টায় গোবিন্দপুর নামযজ্ঞ অনুষ্ঠানে, রাত ৯ টায় নলদাহ কালি মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহন এবং রাত ১০ টায় শিবরামপুর সর্দার পাড়ায় ভোটারদের সাথে মত বিনিময় ও ভোট চান। প্রার্থী মনোযার হোসেন খানের স্ত্রী রওশন আরা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেনসহ সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বিপুল সংখ্যক জনগনের উপস্থির পাশাপাশি উল্রেখযোগ্য সংখক মহিলার উপস্থিতি লক্ষ করা যায়। জনসভার প্রধান অতিথি উপস্থিত জনগনের উদ্দেশে বলেন দেশ, জাতীর সাথে নিজেদের ভাগ্য উন্নয়নের লক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই। তিনি বলেন সবার আগে বাংলাদেশ এ বিষয়টি মনে রেখে সবাই কে নিজেদের স্বার্থে ধানের শীষ ভোট দেয়ার আহবান জানান।

অপরদিকে জামায়াতে ইসলামীর মাগুরা ১ আসনের প্রার্থী আব্দুল মতিন মঙ্গলবার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গনস্যযোগ করেন। তিনি ও প্রচার প্রচারণা তীব্র করছে। তবে তাদের প্রচার প্রচারনা বাড়ি বাড়িতে বেশী দেখা যাচ্ছে। অপরদিকে মাগুরা ২ আসনে জামায়াতের প্রার্থী এমন বিষয় বাকের মহম্মদপুর সদরে মঙ্গলবার বিরাট নির্বাচনী মিছিল করে দাঁড়িপাল্লায় ভোট চান।

এ ছাড়া তার সমর্থকরা দাড়িপাল্রার পক্ষে বিভিন্ন এলাকায় গান সংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলন একই দিনে মহম্মদ পুর সদরে প্রার্থী মোস্তফা কামালের নেতৃত্বে নির্বাচনী মিছিল বের করে হাতপাখা প্রতীকে ভোট চান। অন্য যে প্রার্থী রযেছে তাদের প্রচারণা কেবল শহর ও আশেপাশে মাইকিং এ-র মধ্যে সীমাবদ্ধ রয়েছে।