ঝিনাইদহে বি বি সড়ক দোকান মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মন্না, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান মিঠু, আহসান হাবিব রনক, শ্রী সুশীল সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আজিজুল হক সান্ডি। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ কে এম শাহিনুজ্জামান কাজল।